আপনার মিটারে Reverse বাতি জ্বলছে? সাবধান হয়ে যান এখনি!

আপনার মিটারে Reverse বাতি জ্বলছে? সাবধান হয়ে যান এখনি!
ঘরে হঠাৎ মিটারের ‘Reverse’ বা উল্টো দিকের বাতি জ্বলে উঠলে এটাকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়—আপনার বিদ্যুৎ ব্যবহারে গুরুতর সমস্যার সংকেত!

মিটার
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, যখন ঘরের ওয়ারিংয়ে ত্রুটি থাকে—বিশেষ করে আর্থিং (ভূমি সংযোগ) এবং নিউট্রাল লাইনের ভুল সংযোগ—তখন বিদ্যুৎ সঠিক পথে না গিয়ে উল্টো পথে প্রবাহিত হয়। এতে মিটার বিভ্রান্ত হয় এবং ব্যবহারকারীর খরচ অস্বাভাবিক বেড়ে যায়। আর তখনই মিটার সংকেত দিতে শুরু করে Reverse বাতি জ্বালিয়ে।

কেন এমন হয়?
বিশেষজ্ঞদের মতে, আর্থিং তার মেইন সুইচে নিউট্রাল লাইনের সাথে একত্রে সংযুক্ত থাকলে এই সমস্যাটি বেশি দেখা যায়। এছাড়া বাড়ির ভেতরে আলাদাভাবে আর্থিং এবং নিউট্রাল যদি একসাথে জোড়া থাকে, তাও বিপদ ডেকে আনতে পারে।

সমাধান কী?
একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সাহায্যে মেইন সুইচ থেকে আর্থিং তার আলাদা করুন
আর্থিং তারটি সার্ভিস লাইনের নিউট্রাল তারের সাথেই সংযোগ দিন
ঘরের অন্য কোথাও যদি নিউট্রালের সাথে আর্থিং যুক্ত থাকে, তা বিচ্ছিন্ন করুন
এই কাজগুলো করলে আপনি দেখবেন—Reverse বাতি আর জ্বলবে না, এবং সেই সাথে বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে চলে আসবে।

সচেতন না হলে ক্ষতির শিকার আপনি!
অতিরিক্ত বিল এড়াতে, ওয়ারিং ও আর্থিং সংযোগে সচেতন হোন। বিদ্যুৎ ব্যবহারে সঠিক নিয়ম মানলে শুধু বিলই নয়, বাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে।

মনে রাখুন—Reverse বাতি জ্বলছে মানেই সেটি আপনার বিদ্যুৎ ব্যবহারে সমস্যা আছে বলে আপনাকে সতর্ক করছে! এখনই ব্যবস্থা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *